যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সকল স্টোর বন্ধ করছে বোস

১৭ জানুয়ারি, ২০২০ ০০:৪৫  
জনপ্রিয় অডিও ব্র্যান্ড বোস তাদের বৃহৎ সংখ্যক দোকান বন্ধের ঘোষণা দিয়েছে। মূলত অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা বেড়ে যাওয়া এবং ক্রেতাদের ইট-পাথরের দোকান বিমুখ করতেই এই উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট। ঘোষণা অনুযায়ী, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, জাপান এবং অস্ট্রেলিয়ার সকল রিটেইল স্টোর বন্ধ করে দেয়া হবে, যার সংখ্যা ১১৯টি। এর বাইরে বৃহত্তর চীন এবং সংযুক্ত আরব আমিরাত, ভারত, দক্ষিণপূর্ব এশিয়া এবং দক্ষিণ কোরিয়ায় কোম্পানিটির ১৩০টি স্টোর রয়েছে। এসব দোকান বন্ধ হলে কী পরিমান কর্মী তাদের চাকরি হারাবে সে বিষয়ে কিছু বলেনি বোস, তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাবে। তবে কোম্পানিটি কর্মীদের ক্ষতিপূরণ এবং নতুন চাকরি খুঁজতে সহায়তা করবে বলে জানিয়েছে। তবে বন্ধ হওয়া দেশগুলোর ক্রেতারা বোসের নিজস্ব ওয়েবসাইট এবং অ্যামাজনের মতো অন্যান্য তৃতীয় পক্ষের স্টোর থেকে বোস পণ্য কিনতে পারবেন। ডিবিটেক/বিএমটি